দাবাড়ু রানী হামিদের জন্মদিন আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
দাবাড়ু রানী হামিদ
মুখ নয় কথা বলে হাতের আঙুল। হাত দিয়ে তিনি করেছেন বিশ্ব জয়। দেশের জন্য বয়ে এনেছেন অপার সম্মান। দেশের বাইরে থেকে একের পর এক সুখ্যাতি বয়ে আনা সেই কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের জন্মদিন আজ শনিবার ২৩ ফেব্রুয়ারি।
সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৪ সালের ২৩ ফেব্রুয়ারি জন্ম নেন দেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ।
পুরো নাম সৈয়দা জসিমুন্নেসা খাতুন ও ডাক নাম রানী হলেও ক্রীড়াজগতে তিনি রানী হামিদ নামেই পরিচিত। দাবাড় প্রতি ভালোবাসা ছিল সেই ছোটবেলা থেকেই। আর তাই পুলিশ কর্মকর্তা বাবা সৈয়দ মমতাজ আলীর কাছেই তিনি প্রথম দাবার হাতেখড়ি নেন। তবে পেশাদার দাবাড়ু হিসেবে তিনি নাম লিখিয়েছেন বিয়ের পরে। এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা পেয়েছেন স্বামী মোহাম্মদ আব্দুল হামিদের।
তিনি প্রথম ১৯৭৬ সালে ‘মহসিন দাবা প্রতিযোগিতায়’ অংশগ্রহণ করেন প্রতিবেশি ড: আকমল হোসেনের সহযোগিতায়। পরে নবদিগন্ত সংসদ ফেডারেশন কর্তৃক নারীদের জন্য আয়োজিত দাবা প্রতিযোগিতায় ১৯৭৭ সাল থেকে শুরু করে পরপর তিন বছর চ্যাম্পিয়ন হন তিনি।
এরপর দেশে ও বিদেশে একের পর এক অংশগ্রহণ করেছেন দাবা প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দেশের জন্য বয়ে এনেছেন সম্মান।
১৯৭৯ থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত মোট ১৯ বার জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন তিনি। ১৯৮৫ সালে পান আন্তর্জাতিক মহিলা মাস্টার উপাধি। ২০১৫ তে ‘কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশীপ’-এ বাংলাদেশের হয়ে জয় করেন স্বর্ণ পদক। ব্রিটিশ নারী দাবা প্রতিযোগিতায় তিনবার হয়েছেন চ্যাম্পিয়ন। ২০১৮ সালে জেতেন জর্জিয়ার জার্নালিষ্ট চয়েস পুরস্কার।
এছাড়াও দাবার বিশ্বকাপ খ্যাত ‘দাবা অলিম্পিয়াড’ এ অংশ নিয়েছেন অসংখ্যবার। দাবা খেলার স্বীকৃতি হিসেবে নাম লিখিয়েছেন বিশ্ব গিনিজ রেকর্ড বুকে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা।
কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের বাবার বদলির চাকরির সুবাদে শিক্ষাজীবন কেটেছে দেশের বিভিন্ন স্কুলে। পরবর্তীতে মাত্র ১৫ বছর বয়সে বিবাহিত জীবন শুরু করা এই ক্রীড়াবিদ ইডেন কলেজ থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট ও ডিগ্রি পাস করেন।
দাবা খেলার ওপরে বই-ও লিখেছেন তিনি। তাঁর লেখা ‘মজার খেলা দাবা’ বইটি আধুনিক দাবা খেলার ওপর লেখা বাংলাদেশের প্রথম বই।
ব্যক্তিগত জীবনে সফল দুই ক্রীড়াবিদের মা তিনি। সন্তান কায়সার হামিদ ছিলেন ১৯৮০-এর দশকের একজন খ্যাতনামা ফুটবল খেলোয়ার। স্কোয়াশের তারকা খেলোয়াড় জাহাঙ্গীর হামিদ সোহেল তাঁর আরেক সন্তান।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











